শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৩২ পিএম, ২০২২-০৫-১৯
প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে গার্মেন্টসকর্মী এক তরুণীকে ধর্ষণ এবং নগ্ন ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে মো. রিয়াজ ওরফে জুবায়ের (২৮) নামে এক দর্জিকে গ্রেফতার করেছে র্যাব।
১৮ মে (বুধবার) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, রিয়াজ প্রেমের সম্পর্ক তৈরি করে ভিকটিমের সঙ্গে নগ্ন ছবি তোলে। এরপর শারীরিক সর্ম্পক করার প্রস্তাব দেয়। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হলে রিয়াজ সেসব ছবি ভিকটিমের অফিসের বিভিন্ন কর্মচারীকে দেখায়। এরপর ছবি মোবাইল থেকে মুছে ফেলার জন্য ভিকটিমের কাছে ২০ হাজার টাকা নেয়। এরপরেও ছবি না মোছায় ভিকটিম এসব ছবি মোবাইল থেকে মুছে ফেলার জন্য তার সঙ্গে সম্পর্ক তৈরি করে। পরে ভিকটিমকে ধর্ষণ করে। এরপর বিয়ে করার প্রলোভন দেখিয়ে প্রায় দুই বছর ধরে শারীরিক সম্পর্ক করে তরুণীর সঙ্গে। কিছুদিন থেকে রিয়াজ ভিকটিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে ভিকটিম বিষয়টি রিয়াজের পরিবারকে জানায়। এরপরেও কোনো সুবিচার না পেয়ে র্যাবের কাছে অভিযোগ দেন ওই তরুণী।
র্যাব অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে বুধবার রাতে রিয়াজকে গ্রেফতার করে। এসময় রিয়াজের ব্যবহৃত স্মার্টফোনটি পরীক্ষা করে একাধিক নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও জব্দ করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এসব ঘটনা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ঘটনার বিষয় স্বীকার করেছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited