শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০১:৪৭ পিএম, ২০২২-০৫-০৮
দুই সন্তানকে সাগর দেখাতে গিয়ে ইজিবাইক গাড়ির (টমটমের) চাকায় ওড়না প্যাচিয়ে নুসরাত জাহান বৃষ্টি (৩০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
নিহত স্কুল শিক্ষিকা বৃষ্টি কক্সবাজারের চকরিয়া উপজেলার বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও পূর্ব বড় ভেওলা সেকান্দর পাড়া এলাকার মাস্টার আবুল কাসেমের মেয়ে।
শিক্ষিকা নুসরাত জাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলসাদ আনজুম রুমা।
শনিবার (৭ মে) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় সাগর পাড়ে বেড়াতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে উপজেলার বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি তার দুই ছেলে-মেয়ে নিয়ে ইজিবাইক (টমটম) যোগে পেকুয়া মগনামায় বেড়াতে যান।
এসময় শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি টমটম গাড়ির চাকায় ওড়না প্যাচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসা চমেক হাসপাতালে প্রেরণ করেন।
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে । মৃত্যুকালে তিনি দুই সন্তানের জননী ছিলেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited