শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৩৭ পিএম, ২০২২-০৪-১৮
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাবাহিনীর। রাশিয়া দাবি করে আসছে বন্দর নগরী মারিওপোল এখন তাদের দখলে। এমন দাবি প্রত্যাখান করে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সিমিহল বলেছেন, মারিওপোলের প্রতিরোধ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে। এমনকি কৌশলগত শহরটির পতন হয়নি বলেও জানান তিনি।
সম্প্রতি ইউক্রেনের কিছু সেনা আত্মসমর্পণ করায় রোববার বাকি ইউক্রেনীয় যোদ্ধাদের অস্ত্র রেখে দেওয়ার আহ্বান জানিয়েছিল রাশিয়া। তাও প্রত্যাখান করেছে কিয়েভ। কিছুদিন হলো ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী।
ডনবাসের দোনেৎস্ক এবং লুহানস্কে লড়াই তীব্র আকার নিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, বেসামরিক স্থাপনা টার্গেট করে বোমাবর্ষণ করছে শত্রুরা।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নেটওয়ার্ককে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী সিমিহল বলেন, রোববার রাশিয়া ইউক্রেনের মারিওপোলে আত্মসমর্পণের যে সময় বেধে দিয়েছে তা প্রত্যাখান করা হয়েছে।
তিনি বলেন, ‘মারিওপোলের এখনও পতন ঘটেনি। সুতরাং আমাদের সেনাবাহিনী, যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে। এখন পর্যন্ত তারা মারিওপোলেই অবস্থান করছে’।
রুশ বাহিনী এ শহর অবরুদ্ধ করে ফেলায় এখনও লক্ষাধিক মানুষ আটকা রয়েছে। একদিকে রাশিয়ার বোমাবর্ষণ অন্যদিকে খাবার পানি, ওষুধসহ জরুরি প্রয়োজনীয় জিনিসের সংকটে মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে।
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited