চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করলো শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক :    |    ০৩:০৯ পিএম, ২০২২-০৪-১৭

বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করলো শ্রীলংকা

আগামী মাসে বাংলাদেশ সফরের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। এবারের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লংকানরা। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন রোশেন সিলভা ও ওশাদা ফার্নান্দো। সর্বশেষ ভারত সফরের দলে থাকা দুই ক্রিকেটার লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালঙ্কার জায়গা হয়নি।
ঘরোয়া ক্রিকেটের চারদিনের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর করা কামিন্দু মেন্ডিসেরও জায়গা হয়নি। এই প্রাথমিক স্কোয়াড থেকে পরবর্তীতে ১৮ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করবে এসএলসি। সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলংকা ক্রিকেট দল।
১৫ থেকে ১৯ মে পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে।
২৩ মে থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজের আগে ১১ মে থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শ্রীলংকা।চার বছর পর বাংলাদেশ সফর করবে শ্রীলংকা। ২০১৮ সালে সর্বশেষ দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছিলো বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।


বাংলাদেশ সফরে শ্রীলংকার প্রাথমিক স্কোয়াড : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকবেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারতেœ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাধুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরি বন্দরসে, লাকশিথা মুনাসিংগে ও সুমিন্দা লক্ষণ।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর