চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গদি বাঁচাতে মরিয়া ইমরান খান ‘মধ্যরাতে যে চেষ্টা’ করেছিলেন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:২১ পিএম, ২০২২-০৪-১০

গদি বাঁচাতে মরিয়া ইমরান খান ‘মধ্যরাতে যে চেষ্টা’ করেছিলেন

ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খান নিজের গদি বাঁচাতে মরিয়া হয়ে শেষ চেষ্টা হিসেবে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে অপসারণ করতে চেয়েছিলেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তি জারি করেনি বলে বিবিসি উর্দুর বরাত দিয়ে দ্য ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

বিবিসি উর্দু প্রথম প্রতিবেদনে বাজওয়ার নাম উল্লেখ না করে জানিয়েছিল, ইমরান খান ‘একজন সিনিয়র কর্মকর্তাকে অপসারণ চেয়েছিলেন। ওই কর্মকর্তা তার সঙ্গে বৈঠকের জন্য ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে হেলিকপ্টারে এসেছিলেন। কিন্তু শেষ পর্যথন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি না করায় ওই পরিকল্পনা ভেস্তে যায়। 

বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে হেলিকপ্টারে করে দুইজন ইমরান খানের বাসভবনে যান। মিনিট ১৫ তাদের বৈঠক হয়। কিন্তু ওই বৈঠকের এক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী ‘শীর্ষ কর্মকর্তা’কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। যদিও এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশ দেয়নি। 

সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, গত শনিবার রাতেই পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়া এবং আইএসআই লেফটেন্যান্ট জেনারেল নাদিম অঞ্জুমের সঙ্গে গোপন বৈঠক করেন ইমরান।

কানাঘুষা আছে, আইএসআই প্রধানের নিয়োগকে ঘিরেই ইমরান ও সেনাপ্রধান বাজওয়ার দূরত্ব তৈরি হয়। এর পর ‘মার্কিন’ ইস্যুতেও তাদের মধ্যকার দূরত্ব আরও বাড়ে। ইমরান খান প্রকাশেই মার্কিনবিরোধী বিভিন্ন মন্তব্য করেন। অন্যদিকে বাজওয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই ভালো।

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে যান তিনি। দেশটির ইতিহাসে অনাস্থা ভোটে হেরে কোনো প্রধানমন্ত্রী পদ হারাননি।

পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পড়েছে ১৭৪টি ভোট। মধ্যরাতের নাটক শেষে পতন হলো ইমরান সরকারের। ধোপে টিকল না ইমরানের বিদেশি চক্রান্তের তত্ত্বও।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর