চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

পেদ্রির দুর্দান্ত গোলে দুইয়ে উঠে এলো বার্সা

স্পোর্টস ডেস্ক :    |    ০৩:২৬ পিএম, ২০২২-০৪-০৪

পেদ্রির দুর্দান্ত গোলে দুইয়ে উঠে এলো বার্সা

দ্বিতীয়ার্ধে চোখ ধাঁধানো এক গোল করলেন পেদ্রি। ওই গোলের সুবাদেই সেভিয়াকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এলো বার্সেলোনা, বেঁচে রইলো তাদের শিরোপা স্বপ্নও।

রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ১-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি।

এই জয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে এখন বার্সা। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ, চারে সেভিয়া। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি রিয়াল মাদ্রিদ।

ম্যাচের পর বার্সা কোচ জাভি বলেছেন, ‘লা লিগার হিসেব করলে যতক্ষণ গাণিতিকভাবে সুযোগ আছে (চ্যাম্পিয়ন হওয়ার), আমরা চেষ্টা করে যাব। মাদ্রিদ খুব বেশি পিছলে পড়বে ভাবার কারণ নেই, তবে আমরা শেষ পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে লড়ব।’

রোববারের ম্যাচে সেভিয়া লড়াইয়ে বেশ পিছিয়েই ছিল বার্সার থেকে। বল দখলে এগিয়ে থাকা জাভির দল যেখানে ১৯ শটের ৬টি লক্ষ্যে রাখে, সেভিয়া লক্ষ্যে রাখতে পারে ৮ শটের তিনটি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্সেলোনা। অবশেষে তাদের কপাল খুলে ৭২তম মিনিটে। বক্সের ডানদিক থেকে ডেম্বেলে উল্টো দিকে পাস দেন গোলরক্ষক বরাবর ১৮ গজ দূরে দাঁড়ানো পেদ্রির কাছে।


স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রি সেই বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো ডান পায়ের শটে করেন চোখ ধাঁধানো এক গোল।

শিষ্যর এই গোল মুগ্ধ করেছে জাভিকেও। তিনি বলেন, ‘অসাধারণ এক খেলোয়াড়। কী গোলটা করলো! সেই ব্যবধান গড়ে দিয়েছে। তাকে খেলতে দেখা দারুণ, মাত্র তার ১৯ বছর হলো। কোনো তুলনা করতে চাই না।’

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর