শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:০৬ পিএম, ২০২২-০৩-৩১
সম্প্রতি জিয়াউল ফারুক অপূর্ব শুটিং শেষ করেছেন ঈদের বিশেষ নাটক ‘প্রিয়জন’। খন্দকার মেহেদী হাসানের রচনায় যৌথভাবে এটির চিত্রনাট্য তৈরি করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। আর নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম।
নির্মাতা জানান, নাটকটির গল্পটি বেশ আলাদা। যেখানে জিয়াউল ফারুক অপূর্ব এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা সমাজের প্রতিটি সেক্টরেই বিদ্যমান। অর্থাৎ, প্রিয়জনের জন্য জীবন উৎসর্গ করেও পড়ে থাকেন অবহেলায়। এতে অপূর্বর বিপরীতে আছেন সাবিলা নূর।
এই গল্পে অপূর্বর নাম শুভ। পরিবারে বাবা, বড় ভাই ও ভাবী আছেন। শুভর চাকরি নেই, তাই পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে কটু কথা শুনতে হয় প্রায়শই। গল্পের নায়িকা তমা, মানে সাবিলা নূরের সঙ্গে অপূর্বর পরিচয় হয় ট্রেনে। মেডিকেলে পড়ছে। পরিচয়ের পর দু’জনার প্রেম হতে সময় লাগে না। যদিও সেই সম্পর্ক টেনে নিতে অসংখ্য বাধার মুখে পড়তে হয় তাদের। ‘প্রিয়জন’ গল্পের শুরুটা এভাবে হলেও শেষটা অনেক জটিল। কারণ, নায়ক অপূর্ব নানা কারণেই পড়ে থাকেন পার্শ্বচরিত্রে!
নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, এবারের ঈদের বিশেষ চমক হিসেবে রোজার মধ্যেই তাদের ইউটিউব চ্যানেলে ‘প্রিয়জন’ উন্মুক্ত হবে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited