শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:০৩ পিএম, ২০২২-০৩-১৭
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি একেবারেই সহজভাবে নেয়নি রাশিয়া।
প্রায় সঙ্গে সঙ্গেই এই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। ক্রেমলিন একে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘ক্ষমার অযোগ্য’ বাগাড়ম্বর বলে আখ্যা দিয়েছে।
বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেন বাইডেন। এ বিষয়ে তার পূর্ব প্রস্তুতি ছিল না। আর সে কারণে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে বলেছে, বাইডেন ‘অন্তরের অন্তস্থল থেকে এ কথা বলেছেন’।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, যাদের ছোড়া বোমায় পৃথিবীর হাজার হাজার মানুষ মারা গেছে, তাদের কাছ থেকে এ ধরনের বাগাড়ম্বর অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য।
বাইডেনের বক্তব্যের মাধ্যমে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়লো বলে মনে করা হচ্ছে।ওয়াশিংটনে জো বাইডেনকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সব কিছু দেখার পর আপনি কি পুতিনকে এখন যুদ্ধাপরাধী বলবেন?
প্রশ্নের জবাবে শুরুতে বাইডেন ‘না’ বললেও, পরে তিনি হঠাৎই মত বদলে জিজ্ঞেস করেন, আপনি কি জানতে চাইছেন আমি তাকে বলবো কি না...? ওহ, আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited