চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ক্রাইস্টচার্চ টেস্ট জিতে সিরিজ বাঁচাল দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক :    |    ০১:০৫ পিএম, ২০২২-০৩-০১

ক্রাইস্টচার্চ টেস্ট জিতে সিরিজ বাঁচাল দ.আফ্রিকা

ডেভন কনওয়ে ও টম ব্লান্ডেল জুটি ভীতি ছড়ালেও শেষ রক্ষা হয়নি নিউজিল্যান্ডের। সেইসঙ্গে দুদেশের ৯০ বছরের দ্বিপাক্ষিক টেস্ট ইতিহাসে এবারও সিরিজ জিততে পারল না কিউইরা।
ক্রাইস্টচার্চ টেস্টের পঞ্চম ও শেষ দিন ১৯৮ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে শেষ করল দক্ষিণ আফ্রিকা।

৪২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষেই ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। তবে পঞ্চম দিন দারুণ শুরু করা স্বাগতিকদের হয়ে কনওয়ে ও ব্লান্ডেল পঞ্চম উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে ড্রয়ের স্বপ্নে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু লুথো সিপামলার বলে কনওয়ে এলবি হলে সেই স্বপ্নে কাঁটা পড়ে। এই ব্যাটার ১৮৮ বলে ১৩টি চারে ৯২ রানে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিতও হন।

ব্লান্ডেলও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৪ রান করে তিনি মার্কো জানসেনের বলে বিদায় নেন। এরপর ২২০ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। নিউজিল্যান্ডের রান যখন ২২৭, তখন বৃষ্টি নামে। তবে বৃষ্টি থামতেই ম্যাচও শেষ হয়ে যায়। বৃষ্টি-বিরতির ৯ বল পরই গুটিয়ে যায় কিউইরা।

প্রোটিয়া বোলারদের মধ্যে কাগিসো রাবাদা, জানসেন ও কেশভ মাহারাজ ৩টি করে উইকেট পান। এর আগে দ.আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩৬৪ করলে জবাবে নিউজিল্যান্ড ২৯৩ রান করে। পরে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৪ করে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করে। ম্যাচ সেরা হন দুই ইনিংসে ৮ উইকেট নেওয়া রাবাদা। সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর