চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান ৮টি হেলিকপ্টার ১০২টি ট্যাংক ধ্বংস : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৩৮ পিএম, ২০২২-০২-২৬

রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান ৮টি হেলিকপ্টার ১০২টি ট্যাংক ধ্বংস : ইউক্রেন


রাশিয়ার প্রায় ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার, ১০২টি ট্যাংক ও ৫৩৬টি সাঁজোয়া যান ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক টুইট বার্তায় দাবি করেছে।

টুইট বার্তায় বলা হয়েছে, রুশ সেনাদের আনুমানিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার, ১০২টি ট্যাংক, ৫৩৬টি সাঁজোয়া যান, ১৫টি আর্টিলারি এবং ‘বাক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’।

এদিকে, চলমান সংঘর্ষে ৩ হাজার ৫০০ রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিসিবি জানিয়েছে।
 
ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। 

তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি রাশিয়া।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালিতপোল দখল করেছেন রুশ সেনারা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মালিতপোল শহরের বিমানঘাঁটি থেকে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, শহরটিতে তাদের সেনাদের সঙ্গে রুশদের তুমুল লড়াই হচ্ছে।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর