চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেনে মানবিক-সামরিক সহায়তা দেবে ২৫টির বেশি দেশ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:২০ পিএম, ২০২২-০২-২৬

ইউক্রেনে মানবিক-সামরিক সহায়তা দেবে ২৫টির বেশি দেশ

ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেছে যুক্তরাজ্য এবং আরও ২৫ দেশ। ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি জানিয়েছেন, ইউক্রেনে আরও মানবিক এবং সামরিক সহায়তা পাঠানো হবে। খবর বিবিসির।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে জেমস হিপি বলেন, ইউক্রেনের হাতে সামরিক সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে ফ্রান্সও বলছে যে, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠানো হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার (২৬ ফেব্রুয়ারি) তার কথা হয়েছে।

ওই টুইট বার্তায় তিনি বলেন, যুদ্ধবিরোধী জোট কাজ শুরু করেছে। এদিকে শনিবার ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধ চলবে এবং আমাদের এজন্য প্রস্তুত থাকতে হবে।

গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধে রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় ২শ সেনাকে বন্দি করা হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, ১৪টি বিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক হারিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেনের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার পক্ষ থেকেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি স্বীকার করা হয়নি।


অপরদিকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ওই শহরের নাম মেলিটপল। বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর পর প্রথমবারের মতো রাশিয়া দেশটির একটি উল্লেখযোগ্য জনবহুল শহর দখলের দাবি করেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ মেরিউপোল বন্দরের কাছে অবস্থিত মাঝারি আকারের এই শহরটি। মেলিটপল শহরে বর্তমানে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করছে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর