শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২২-০২-১২
শুরু থেকেই দারুণভাবে এগুচ্ছিল আইপিএল মেগা নিলামের কার্যক্রম। মার্কি সেটের দশ ক্রিকেটারের পর ব্যাটারদের সেটও সম্পন্ন হয় কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু অলরাউন্ডার সেট আসতেই দেখা দেয় এক বিপত্তি। অসুস্থ হয়ে জ্ঞান হারান নিলামকারী।
তখন চলছিল শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গার নিলাম। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। সেটি বাড়তে বাড়তে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে যাওয়ার পর লো সুগারজনিত কারণে জ্ঞান হারিয়ে ফেলেন নিলামকারী হিউজ এডমিডাস।
যে কারণে সেখানেই স্থগিত করে দেওয়া হয় নিলাম এবং নির্ধারিত সময়ের আগেই ডাকা মধ্যাহ্ন বিরতি। এডমিডাসকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার পর নিশ্চিত হওয়া গেছে তেমন গুরুতর সমস্যা নেই তার। তবু আজকের জন্য বিরতি দেওয়া হয়েছে ব্রিটিশ নিলামকারীকে।
দেড় ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে আবার শুরু হয় নিলাম। পুনরায় শুরু হওয়া নিলামে বাড়েনি হাসারাঙ্গার দাম। তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শ্রেয়াস আইয়ার ও হার্শাল প্যাটেলের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে দশ কোটির বেশি পেলেন হাসারাঙ্গা।
তবে এটিতেই হয়ে গেছে রেকর্ড। আইপিএল ইতিহাসে শ্রীলঙ্কানদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসারাঙ্গাই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। তার গুগলির জবাব খুঁজে পাওয়া বেশ কঠিন। যে কারণে এতো চড়া মূল্যে তাকে দলে ভেড়ালো ব্যাঙ্গালুরু।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited