চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সম্পর্ক ছিন্নের পর প্রথমবারের মতো কাতার ও আমিরাতি নেতাদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:৪৪ পিএম, ২০২২-০২-০৭

সম্পর্ক ছিন্নের পর প্রথমবারের মতো কাতার ও আমিরাতি নেতাদের বৈঠক

চীনের রাজধানী বেইজিংয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান বৈঠক করেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইনের সঙ্গে কাতারের দ্বন্দ্ব অবসানের পর এই প্রথম আমিরাতের কার্যত শাসক যুবরাজ জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে শেখ তামিমের বৈঠক হলো।

চীনের রাজধানী বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক-২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুই নেতা চীন সফরে যান। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়া রাষ্ট্রীয় অতিথিদের সম্মানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার মধ্যাহ্নভোজের আয়োজন করেন। ওই ভোজসভার অবকাশে কাতারি আমির এবং আরব আমিরাতের যুবরাজ বৈঠক করেন। বৈঠকের খবর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমগুলোতে যথেষ্ট গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে।

২০১৭ সালের জুন মাসে কাতারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর। দীর্ঘ চার বছর পর ২০২১ সালের জানুয়ারি মাসে এই চার দেশ কাতারের সঙ্গে দ্বন্দ্ব মিটমাট করতে সম্মত হয় তবে এখনো আরব আমিরাত দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে নি। অবশ্য, গত বছরের আগস্ট মাসে আমিরাতি যুবরাজের ভাই ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ান কাতার সফর করেন এবং দেশটির আমির শেখ তামিমের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে, সৌদি আরব এবং মিশর গত বছর কাতারে তাদের রাষ্ট্রদূত নিয়োগ করে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখাসহ মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি সমর্থন দেয়ার অভিযোগ তুলে কাতারের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করে চার আরব দেশ। পাশাপাশি এই চার দেশ কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে।

মজার ব্যাপার হলো- যে ইরান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সেই দুটি দেশের সঙ্গে বর্তমানে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে আরব আমিরাত। সূত্র: পার্সটুডে

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর