শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২২-০২-০৭
লা লিগায় গ্রানাডাকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। দারুণ নৈপুণ্যে দেখিয়ে দলের মুখে হাসি ফোটালেন মার্কো আসেনসিও।
রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে লা লিগার ম্যাচে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। পয়েন্ট টেবিলে সেভিয়ার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল।
আসরে প্রথম দেখায় গত নভেম্বরে গ্রানাডার মাঠে ৪-১ গোলে জিতেছিল রিয়াল।
প্রথম ২০ মিনিটে রিয়াল ৭৫ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে তেমন সফলতা দেখাতে পারছিল না তারা। এই সময়ে গোলের উদ্দেশ্যে কোনো শটই নিতে পারেনি দলটি।
গ্রানাডা ৩০ মিনিটে প্রতিপক্ষের ভুলে গোল পেতে পারত। টনি ক্রুসের দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে শট নেন দানি কারভাহাল, ঠেকাতে পা বাড়ান ডিফেন্ডার নেভা। তার পায়ে লেগেই বল ক্রসবারে বাধা পায়।
৪৩ মিনিটে দারুণ একটি সুযোগ পায় রিয়াল। তবে আসেনসিওর বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক লুইস মাক্সিমিয়ানো। কয়েক সেকেন্ড পেয়ে ডি-বক্সে বল পেয়ে জোরাল ভলি মারেন ইসকো, তবে বল চলে যায় গোলরক্ষক বরাবর। প্রথমার্ধে দলটির এই দুটি শটই লক্ষ্যে ছিল।
বিরতির পরও ভাল খেলে রিয়াল। কিন্তু করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতিতে প্রতিপক্ষের ডি-বক্সে একজন কার্যকর স্কোরারের শূন্যতা বারবার ফুটে ওঠে প্রকটভাবে। ৬১ মিনিটে আসেনসিওর আরেকটি শট ঠেকিয়ে দেন মাক্সিমিয়ানো।
বিলবাওয়ের বিপক্ষে দল আক্রমণে চরম ব্যর্থ হলেও এদেন আজার-লুকা ইয়োভিচদের বদলি না নামানোয় সমালোচনার মুখে পড়েন আনচেলত্তি। এদিন আর কোনো দ্বিধা করেননি তিনি। ৬৫ মিনিটে রদ্রিগোকে তুলে বেলজিয়ান ফরোয়ার্ডকে ও ইসকোর জায়গায় ইয়োভিচকে নামান কোচ।
অবশেষে ৭৪ মিনিটে সেই চেষ্টা ব্যর্থ হয়। এই দফায় প্রথম আক্রমণ ভেস্তে যাওয়ার পর এদের মিলিতাও ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের একজনের থেকে বল কেড়ে আরেকটু পেছনে আসেনসিওকে বাড়ান। জায়গা বানিয়ে প্রায় ২০ গজ দূর থেকে শটে দলকে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।
১০ মিনিট পর আরেকটি দারুণ সুযোগ তৈরি করেন আসেনসিও। তবে এবার তার শটটি ঝাঁপিয়ে ঠেকাতে ভুল করেননি ম্যাচজুড়ে ব্যস্ত সময় কাটানো মাক্সিমিয়ানো।
প্রথমার্ধে কেবল চারটি শট নেওয়া রিয়াল এই অর্ধে নেয় আরও ২০টি শট। সব মিলিয়ে মোট ১১টি লক্ষ্যে রাখতে পারে তারা। ঘর সামলাতে ব্যস্ত গ্রানাডা পুরো ম্যাচে নিতে পারে সাতটি শট, যার তিনটি লক্ষ্যে। এই তিনটিই বিরতির আগে। এতেই দ্বিতীয়ার্ধে চিত্র ফুটে ওঠে।
লিগে টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে উড়তে থাকা রিয়াল নতুন বছরের শুরুতেই গেতাফের মাঠে হেরে বসে। ওই সময় থেকে তাদের পথচলাটা যেন অম্ল-মধুরে ঠাসা।
ওই হারের পর ভ্যালেন্সিয়াকে উড়িয়ে তারা পা রাখে সৌদি আরবে। সেখানে টানা দুই জয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে লিগে ফিরেই এলচের মাঠে হোঁচট খায়। আন্তর্জাতিক বিরতি শেষে ফিরে গত বুধবার কোপা দেল রের শেষ আটে বিলবাওয়ের বিপক্ষে বাজে পারফরম্যান্সে হেরে ছিটকে যায় তারা। এবার এখানে মিলল কষ্টের জয়।
২৩ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রিয়াল। সেভিয়ার পয়েন্ট ৪৭। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited