চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে চীন-পাকিস্তানের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:৪৪ পিএম, ২০২২-০২-০৬

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে চীন-পাকিস্তানের অঙ্গীকার

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। চারদিনের চীন সফরের শেষদিন গতকাল (শনিবার) লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় ইমরান খানের। এতে দুই নেতা এই প্রত্যয় ঘোষণা করেন।

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক তৎপরতায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন ইমরান খান ও লি কেকিয়াং। একই সঙ্গে জোর দেয়া হয় আঞ্চলিক কানেকটিভির ওপর। 

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে, সাক্ষাতে নিজেদের মধ্যে প্রচলিত উষ্ণ সম্পর্ক, পারস্পরিক গভীর আস্থা ও বোঝাপড়ার বিষয়ে কথা বলেন ইমরান খান ও চীনের প্রধানমন্ত্রী। তারা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর ও ঘনিষ্ঠ করার জন্য কাজ করতে একমত প্রকাশ করেন। 

প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্কে পাকিস্তানকে চীন সব সময় অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেন লি কেকিয়াং। পাশাপাশি তিনি পাকিস্তানের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতাকে আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তান যে পরিবেশ দিয়েছে, চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করেছে, তাতে সেখানে চীনা বিনিয়োগ আকৃষ্ট হয়েছে। লি কেকিয়াং আরো বলেন, পাকিস্তান থেকে কৃষি পণ্যের আমদানি বাড়ানোর করার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে চীন।

বেইজিং সফরের শেষ দিনে ইমরান খান চীনের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন। এসময় বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের অবকাশে ইমরান খান আরো সাক্ষাত করেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাওকাত মিরজিয়োয়েভের সঙ্গে। সেখানে আফগানিস্তান ও কাশ্মীর ইস্যুতে প্রাধান্য দেয়া হয়।পার্সটুডে

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর