শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৬:৪৬ পিএম, ২০২২-০২-০৫
শান্তিচুক্তি ভঙ্গকারী সন্তু লারমার মদদপুষ্ঠ জেএসএস (মুল) সন্ত্রাসী কর্তৃক সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শনিবার (৫ ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে ৩ টার সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবানের রুমায় সেনাসদস্য হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের একটি বিক্ষোভ মিছিল বান্দরবান সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান সদরস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় কাজী মজিব বলেন, সন্তু লারমার মদদপুষ্ট জেএসএস (মূল) সন্ত্রাসীরা শান্তি চুক্তির কিছুই মানছে না।দেশ ও পাহাড়ের শান্তি বিনষ্ট করে খুন,চাদা বাজীসহ নানা অপকর্মকান্ড চালিয়ে যাচ্ছে।দেশের নাগরিক না হয়েও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ ও দেশ বিভক্ত করার মত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ বান্দরবানের রুমায় সেনা টহল এর উপর গুলিবর্ষণ করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে হত্যা করে অপর এক সৈনিক ফিরোজ গুলিবিদ্ধ হয়।
যা একটি রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি ও হতাশাজনক উল্লেখ করে তিনি সন্ত্রাসীদের শাস্তির দাবি ও মদদ দাতা সন্তু লারমাকে বিচারের আওয়াতায় এনে ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষনা দেন তিনি।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলার সহ সভাপতি (অব:) ক্যাপ্টেন তারু মিয়ার সভাপতিত্বে সহ সভাপতি এম রুহুল আমিন, নুরুল আলম, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীনসহ নেতাকর্মী, স্থানীয় জনগন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে নিহত সেনা সদস্যেদের আত্মার মাগফেরাত কামনা করেন।
নয়ন চক্রবর্তী, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited