শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১২ পিএম, ২০২২-০২-০৪
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে (১৫) উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সবুজ আচার্য্য (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। সবুজ রাউজানের নতুনহাট এলাকার শীতল আচার্য্যের ছেলে।
র্যাব জানিয়েছে, হাটহাজারীর বৌ বাজার এসআই ভবনের সামনে থেকে গত ১ ফেব্রুয়ারি কিশোরীকে প্রলোভন দেখিয়ে সবুজ অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর পিতা হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, প্রযুক্তি ব্যবহার করে ও নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে। নগরের বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সবুজকে আটক ও কিশোরীকে উদ্ধার করে ,তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited