শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:০৬ পিএম, ২০২২-০২-০৩
কক্সবাজারের পেকুয়ার টইটং জুমপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র কারখানা থেকে ৮টি দেশীয় বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৭ (র্যাব)। এ সময় ৩ জন অস্ত্র কারিগরকে আটক করা হয়।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ও আগের দিন এ অভিযান চালানো হয়।
এ সময় ঘটনাস্থল থেকে টইটং জুমপাড়ার মো. আব্দুল গফুরের ছেলে নুরুল কাদের, মো. মুসার ছেলে মো. বাদশা ও মো. সিদ্দিক মেম্বারের ছেলে নুরুল কবিরকে আটক করা হয়।
চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ জানান, উপকূলীয় এলাকার শীর্ষ জলদস্যু পেকুয়ার কবির আহম্মদ র্যাবের হাতে ধরার পড়ার পর তার স্বীকারোক্তি মতে, ডাকাত আব্দুল হামিদের বাসায় গড়ে তোলা অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা করে র্যাব-৭।
তিনি জানান, গত দুইদিন ধরে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে আসছে। এ সময় হামিদের বাসা থেকে আটটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। পরে র্যাব আরও জানতে পারে পাহাড়ি এলাকায় হামিদের একটি অস্ত্র কারখানা রয়েছে। এবং ওই কারখানা থেকেও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। মূলত হামিদ এই কারখানাটি তৈরি করে এবং কারখানার মূল কারিগর হচ্ছে আমিরুল। আমিরুলও র্যাবের হাতে ধরা পড়েছে। তবে এখন পর্যন্ত হামিদকে আটক করা সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited