চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরে সরকারি বন উজাড়

মীরসরাই প্রতিনিধি :    |    ০৫:২২ পিএম, ২০২২-০২-০২

মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরে সরকারি বন উজাড়


মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের নীলক্ষী চরের উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল নিধন করে চলছে মাছ চাষ। ফলে এখানকার প্রাকৃতিক জীববৈচিত্র্য ধ্বংস হয়ে পরিবেশগত ঝুঁকিতে রয়েছে স্থানীয় জনগোষ্ঠী ও অনেক বন্যপ্রাণী। বর্তমানে এ ম্যানগ্রোভ বন ও জেগে উঠা চর  বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)'র আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের।   

মীরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এরফান 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, উপকূলীয় বন বিভাগের ম্যানগ্রোভ বনাঞ্চল বেজা কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। ফলে , এখানে বন কাটায় বাঁধা দেয়ার কোন এখতিয়ার আমাদের নেই। তিনি আরো জানান, ডাবরখালী খাল সংলগ্ন ম্যানোগ্রোভ বনাঞ্চল দরপত্র আহবান করে কাটা হয়েছিল। তবে নীলক্ষী চরে দরপত্র আহবান না করে বন কাটলে সেটা দেখার দায়িত্ব বেজা কর্তৃপক্ষের।

মীসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বেজা'র সহকারি ব্যবস্থাপক আমজাদ হোসেন জানান, উপকূলীয় ম্যানগ্রোভ বন কাটা নিয়ে এর আগে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও করা হয়েছে, তারপরও স্থানীয় সংঘবদ্ধ একটি চক্র বন কেটে মাছ চাষের ঘের তৈরি করছে।  এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বন কেটে কেওড়া গাছে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, তারপর মাটি কাটার যন্ত্র (স্ক্যাবেটর) দিয়ে এগুলো উপড়ে ফেলে পরে মাটি কেটে উঁচু করে পাড় তৈরি করে মাছ চাষের ঘের তৈরি করছে। স্ক্যাবেটর চালকদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় রিয়াজের দায়িত্বে এখানে দু'টো স্ক্যাবেটর প্রতি ঘন্টায় ৩,২০০ থেকে ৩,৩০০ টাকা হারে ভাড়ায় কাজ করে।

এ বিষয়ে স্ক্যাবেটর ব্যবসায়ী রিয়াজ জানান, টেকেরহাটের জিয়া, রহিম, গোরফান বাগানে স্থানীয়দের কাছ থেকে দখলস্বত্ত্ব নিলে আমাকে ভাড়ায় মাটি কাটতে বলে, আমি স্ক্যাবেটর ভাড়ায় এনে কাজ শুরু করি। এ ছাড়া এখানে কাজ করতে প্রতিদিন ডিউটিতে আসা আনসার সদস্যদের টাকা দেয়া লাগে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই উপকূলীয় ম্যানোগ্রোভ বনে রয়েছে নানান প্রজাতির বন্যপ্রাণীর অভয়ারণ্য যেমনঃ
- হরিণ, বানর, শিয়াল, দাঁড় কাক, গুইসাপ, বক, কালী বক উল্ল্যেখযোগ্য। এছাড়াও শীত মৌসুমে এখানে অতিথি পাখির আনাগোনা দেখা যায়। বিগত কয়েকবছর যাবত এখানে ম্যানগ্রোভ বন কেটে মাছের ঘের তৈরির হিড়িক চলছে। কেউ মাছের ঘের করে ইজারা দিয়ে দেয় আর কেউবা নিজে চাষ করে। এর আগে এখানে কেওড়া বন ও সরকারের ১নং খতিয়ানভুক্ত জায়গা চিংড়ি বন্দোবস্তি ও কো-অপারেটিভ বন্দোবস্তি ছিল বলে দাবি করতো একশ্রেণীর ভূমিদস্যূ।

উপকূলীয় ম্যানোগ্রোভ বন কাটার বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান জানান, বেজা কর্তৃপক্ষ গতবছর অবৈধভাবে বন কাটার বিষয়টি জানালে উপজেলা প্রশাসন তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন। এবছর বেজা কর্তৃপক্ষ কিছু জানায়নি, জানালে পদক্ষেপ নেয়া হবে। 

জোরারগঞ্জ থাণার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর হোসেন মামুন উপকূলীয় ম্যানগ্রোভ বন কাটার বিষয়ে 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে উপকূলীয় বন কেটে মাছ চাষের ঘের তৈরীর কাজের আধিপত্যের জেরে গতবছর মারামারির একটি মামলা হলে সরেজমিনে তদন্তে গেলে বিষয়টি দৃষ্টিগোচর হয়, পরে উভয় পক্ষ মামলার আপোষ করার কথা জানা যায়। তবে উপকূলীয় ম্যানোগ্রোভ বন কাটার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে পুলিশ সহযোগিতা করবে। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর