শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫১ পিএম, ২০২২-০২-০১
ভাষার মাস ফেব্রুয়ারিতে নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকে (সাইনবোর্ড) কালো কালি লাগিয়ে দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাজীর দেউড়ি মোড়ে এ অভিযানে নেতৃত্ব দেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
তিনি দৈনিক আমাদের চট্টগ্রামকে জানান, নামফলকে বাংলার ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জানুয়ারিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে চসিক।
এ ছাড়া চসিকের ট্রেড লাইসেন্স শাখা সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে আমরা অভিযান শুরু করেছি। প্রথম দিন কাজীর দেউড়ি মোড়ের এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ইংরেজি নামফলকের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চসিকের কর্মীদের ওই নামফলকে রং লাগিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited