শিরোনাম
ঢাকা অফিস : | ০৩:০১ পিএম, ২০২২-০২-০১
১৬১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে দেশের ১৫টি গুরুত্বপূর্ণ নৌ টার্মিনাল। চলতি বছরেই শেষ হবে পুরো কাজ। ফলে বছরে নৌপথে যাতায়াতকারী চার কোটি যাত্রী আধুনিক সুবিধা পাবে।
প্রকল্প এলাকাগুলো হলো- ঢাকা নদীবন্দর, মীরকাদিম, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফতুল্লা, চাঁদপুর, ভান্ডারিয়া, ভোলা, উলানিয়া মির্জাকালু, তজুমুদ্দিন সি-ট্রাক, ঝালকাঠি, হুলারহাট, বরগুনা, মূলনা, বগা ও পটুয়াখালী।
প্রকল্পের প্রধান উদ্দেশ্য- সদরঘাট, চাঁদপুর, বরিশাল, ভোলা, খুলনা ও পটুয়াখালী নদীবন্দরসহ দেশের মোট ১৫টি নদীবন্দর স্থাপনের জন্য মোট ৫০টি বিশেষ ধরনের টার্মিনাল পন্টুন নির্মাণ করা।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৩ শতাংশ। চলতি বছরের এখনো ১০ মাস বাকি। এই সময়ের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ হবে।
নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, দেশের নৌ টার্মিনালগুলো ঢেলে সাজানো হচ্ছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। নৌপথে দেশের অনেক মানুষ যাতায়াত করেন। যাতে করে টার্মিনালগুলো নিরাপদ ও আধুনিক হয় সেই জন্য আমাদের উদ্যোগ।
প্রকল্পটি ২০১৮ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের সময়সীমা। চলতি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে প্রকল্পটি। তবে এটি বাস্তবায়নে চাঁদপুর জেলার মজু চৌধুরি ঘাটে পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
প্রকল্পের আওতায় নির্মাণাধীন পন্টুনে গমনাগমনের রাস্তাটি খাস জমিভূক্ত এবং এটি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া মজু চৌধুরি ঘাটে নির্মাণাধীন পন্টুনে যাওয়ার রাস্তার জায়গা নিয়ে চাঁদপুর জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করছে নৌপথ মন্ত্রণালয়। এটা দ্রুত সমাধান হবে বলে আশা মন্ত্রণালয়ের।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited