শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:১০ পিএম, ২০২২-০১-২৯
নগরের খুলশী থানাধীন আমবাগান ওয়াদুদ হোটেল এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ভূজপুর থানার গড়াভাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে মো. হেলাল (২২) ও নগরের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ তৈয়ব সোসাইটি ওয়ার্ড ভিউ স্কুল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মহিউদ্দিন (২১)।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বাংলানিউজকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে আমবাগান ওয়াদুদ হোটেলের সামনে অভিযান চালিয়ে ১ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শনিবার (২৯ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited