চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘গাওয়া ঘি’ নামে বিক্রি, তৈরি হতো পাম অয়েল-ডালডায়

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৫ পিএম, ২০২২-০১-১৫

‘গাওয়া ঘি’ নামে বিক্রি, তৈরি হতো পাম অয়েল-ডালডায়

   দুধ ছাড়াই তৈরি হওয়া এসব ঘি বাজারে বিক্রি হতো ‘গাওয়া ঘি’ নামে। 
ঘি তৈরির মূল উপাদান ননি। সেই ননি তৈরি হয় দুধ থেকে। অথচ চট্টগ্রামের বিএসপি কারখানায় ননি কিংবা দুধের কোনো উপাদান ছাড়াই তৈরি হচ্ছে ঘি। এর আগে বিভিন্ন সময়ে তিনবার জরিমানা গুনলেও সংশোধন হয়নি প্রতিষ্ঠানটি।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নগরের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্পনগর এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। ওইদিন গ্রেফতার করা হয় কারখানার জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম নিজামকে (৪২)। একই সঙ্গে জব্দ করা হয় তিন হাজার ৩৬০ কেজি ভেজাল ঘি।

র‌্যাব জানায়, দুধ থেকে পাওয়া উৎকৃষ্ট মানের ননি থেকে তৈরি হয় ঘি। কিন্তু চট্টগ্রামের বিএসপি ফুড প্রোডাক্টস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বিষাক্ত ফ্লেভার, পাম অয়েল ও ডালডার সংমিশ্রণে তৈরি করছে ঘি। বাজারে যেটি কুকমি মনোরমা গাওয়া ঘি নামে পরিচিত।

এর আগে ওই কারখানায় ২০১২ সালে অভিযান পরিচালনা করে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরপর ২০২০ সালে ২১ লাখ এবং ২০২১ সালে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিন দফায় ২৩ লাখ টাকা জরিমানা গুনলেও সংশোধন হয়নি প্রতিষ্ঠানটি। অব্যাহত রাখে ভেজাল ঘি তৈরির কার্যক্রম।

গত বৃহস্পতিবারের অভিযানে কারখানায় থাকা বিপুল পরিমাণ ঘি জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ  বলেন, ‘বিএসপি কারখানায় এর আগেও কয়েকবার জরিমানা করা হয়েছিল। বৃহস্পতিবার ঘি জব্দের ঘটনায় নগরের চান্দগাঁও থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলায় প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজারকে গ্রেফতার দেখিয়ে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর