শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৭:৩৯ পিএম, ২০২২-০১-১১
স্কুলে ১২ বছর থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের মাঝে করোনার টিকার আওতায় আনতে রাঙ্গুনিয়া উপজেলায় শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পৌরসভার অডিটোরিয়ামে টিকাদান কার্যক্রম শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।
টিকাদানে স্বাস্থ্যবিধি উপেক্ষা ও ধীরগতির কারণে ঝুঁকির মুখে পড়তে পারে শিক্ষার্থীরা এমন অভিযোগ করেছেন সন্তানদের সাথে আসা অভিভাবকরা।
এ সময় কাপ্তাই সড়কের দুই পাশে শিক্ষার্থী সাথে অভিভাবকদের দীর্ঘ লাইন কারণে যানজট সৃষ্টি হয়েছে।
এ সময় অধিকাংশের মুখে ছিল না মাস্ক। এতে করে টিকা নিতে এসে করোনায় আক্রান্তের ঝুঁকিতে পড়তে পারে শিক্ষার্থীরা । এমন অব্যবস্থাপনাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও পথচারীরা।
উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম বলেন , আজ একই দিনে উপজেলার ৮টি বিদ্যালয়ের মোট ৭১৫৯ শিক্ষার্থীকে টিকা প্রয়োগের সিডিউল করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেব প্রসাদ চক্রবর্তী কাছে স্বাস্থ্যবিধি ও ভীড় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা চেষ্টা করছি এবং কিভাবে টিকাদান কাযর্ক্রম শেষ করা যায়। প্রত্যেকটি স্কুলের শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু তার আগে অনেক শিক্ষার্থী ও অভিভাবক সহ চলে আসায় একটু ভীড়ের সৃষ্টি হয়েছে।
একজন শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, একসঙ্গে এতসংখ্যক শিক্ষার্থীকে কেন্দ্রে জড়ো করে টিকাদানের সিদ্ধান্ত সুবিবেচনা হয়নি। এখন উল্টো শিক্ষার্থীরাও আক্রান্তের ঝুঁকিতে পড়তে পারে । কর্তৃপক্ষ চাইলে আরো আগে থেকেই কেন্দ্রসংখ্যা বাড়িয়ে অথবা সময় নিয়ে শিক্ষার্থীদের টিকা দিতে পারতেন। যদি স্কুলে স্কুলে শিক্ষার্থীদের টিকাদানের ব্যবস্থা করা হলে , তবে সবচেয়ে ভালো হত।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited