চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাজাখস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৪৩ পিএম, ২০২২-০১-০৬

কাজাখস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২

কাজাখস্তানে ১২ জনের বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে পুলিশ।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশটির আলমাতি শহরে বিক্ষোভকারীরা একটি থানার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তারা এই পদক্ষেপ নেয়।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এর আগে সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়। পরিস্থিতি স্থিতিশীল করতে কাজাখ প্রেসিডেন্টের অনুরোধে সেনা পাঠাচ্ছে রাশিয়া।  

কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সদস্য হিসেবে এই সহায়তা পাচ্ছে দেশটি। এই সংস্থাটির অন্য সদস্য দেশগুলো হলো- রাশিয়া, বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং আর্মেনিয়া।

গত রোববার পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ানোর প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। এজন্য বিদেশে প্রশিক্ষণ পাওয়া চরমপন্থী বাহিনীকে দায়ী করেছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়াও আরোপ করা হয়েছে রাত্রিকালীন কারফিউ এবং বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা।

তবে হতাহতের ঘটনার পরেও দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার আলমাতি শহরের মূল স্কয়ারে মিছিল করে শত শত বিক্ষোভকারী। ওই সময় সেখানে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য এবং সাঁজোয়া যান মোতায়েন ছিল।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর