চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:০০ পিএম, ২০২১-১২-৩০

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব

ওয়ানডে ফরম্যাটে ২০২১ সালের সেরা ক্রিকেটার পুরস্কারে মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সাকিব ছাড়াও এই পুরস্কারে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টারলিং। আগামী ১৭-১৮ জানুয়ারিতে এই পুরস্কার ঘোষণা করা হবে।

এর আগে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার মনোনীত হয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন।

কুড়ি ওভারের ক্রিকেটে বর্ষসেরার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে ৯ ম্যাচ খেলে ৩৯.৫৭ গড়ে দুই ফিফটির সাহায্যে ২৭৭ রান করেছেন সাকিব। পাশাপাশি বল হাতে মাত্র ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট। এই পারফরম্যান্সের সুবাদেই মনোনয়ন পেয়েছেন সাকিব।

এ বছরের সেরা ওয়ানডে খেলোয়াড়ের দৌড়ে থাকা বাকি তিনজনের মধ্যে বাবর আজম ছয় ম্যাচে দুই সেঞ্চুরিতে করেছেন ৪০৫ রান, জানেমান মালান আট ম্যাচে দুইটি করে ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ৫০৯ রান এবং পল স্টারলিং ১৪ ম্যাচে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন বছরের সর্বোচ্চ ৭০৫ রান।

বিশ্বসেরা অলরাউন্ডারকে মনোনয়ন দেওয়ার বার্তায় যা লিখেছে আইসিসি
‘এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের শাস্তি কাটিয়ে ২০২১ সালের জানুয়ারিতে নিজের প্রত্যাবর্তনী সিরিজেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ২০১৯ সালের জুলাইয়ের পর আর কোনো ওয়ানডে না খেললেও সাকিবের মধ্যে কোনো জড়তা দেখা যায়নি। সেই সিরিজে ১১৩ রান ও ৬ উইকেট নেন তিনি।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তুলনামূলক খারাপ কেটেছে। যেখানে তিন ম্যাচে মাত্র ১৯ রান ও ৩ উইকেট নিতে পেরেছেন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে স্বরূপে ফিরে তিন ম্যাচে ১৪৫ রান ও ৮ উইকেট নেওয়ার মাধ্যমে বছরের দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার জেতেন সাকিব।

সাকিবের স্মরণীয় পারফরম্যান্স ছিল হারারেতে জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় ওয়ানডেতে। যেখানে আগে ব্যাট করে ২৪০ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। বল হাতে ১০ ওভারে ৪২ রান খরচায় ২ উইকেট নেন সাকিব। পরে ব্যাট হাতে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৩ উইকেটের জয় এনে দেন তিনি।’

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর