শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৭:২৬ পিএম, ২০২১-১২-২৫
বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের সাঙ্গু নদীতে গোসলে নেমে ১ পর্যটকের মৃত্যু ও ২ জন নিখোঁজ রয়েছে।
শুক্রবার ( ২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় রোয়াংছড়ি উপজেলার বাদুরের ঝর্না নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মারিয়া ইসলাম (১৯) সে নারায়ণগঞ্জের আমিনুল ইসলামের মেয়ে। নিঁখোজরা হচ্ছে, নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মোঃ আহনাফ আকিব (২২) ও মারিয়াম আদনিন (১৭)।
ভ্রমনে আসা পর্যটক মুছায়াত তানিম জানান, নারায়ণগঞ্জ হতে তাদের আত্মীয় স্বজন মিলে ১০ জনের একটি দল বান্দরবানে বেড়াতে আসে। নৌকাতে করে সাঙ্গু নদী পথে বেতছড়ার দিকে যাচ্ছিলেন। বাদরের ঝর্ণা এলাকায় মুছায়াত তানিম নদীতে গোসলে নামলে হঠাৎ নদীর মধ্যে তারা পা পিচ্ছলে ডুবে যায় । তাকে বাঁচাতে গিয়ে কয়েকজন ঝাঁপিয়ে পড়ে । এতে ঘটনাস্থলে মারিয়ার মৃত্যু হয় । স্থানীয়রা ৬ জনকে জীবিত উদ্ধার করলেও আকিব ও মারিয়া নিখোঁজ হয়। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত মারিয়ার লাশ বান্দরবান সদর হাসপাতালে রয়েছে।
বান্দরবানের টুরিস্ট পুলিশ উপ-পরিদর্শক মোঃ এরশাদ জানান ,নারায়ণগঞ্জ থেকে আসা ১০ জনের ১ টি পর্যটকের দলের পানিতে ডুবে মারিয়া ইসলাম (১৯) 'র মৃত্যু সহ এবং ২ জন নিখোঁজ কথা নিশ্চত করেছেন। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনের নিয়োজিত রয়েছে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited