চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ একসূত্রে গাঁথা: শিল্পমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০৯:১৫ পিএম, ২০২১-১২-২০

 বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ একসূত্রে গাঁথা: শিল্পমন্ত্রী

  
বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিএসইসির প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিল্পমন্ত্রী বলেন, বিএসইসির আওতাধীন কারখানায় গতিশীলতা আনতে হবে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে। এসব কারখানার উন্নয়নে পরিকল্পনা আনতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন, বিএসইসির পরিচালক (বাণিজ্যিক) ও অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন আহমদ, পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব মো. মনিরুল ইসলাম, বিএসইসির সচিব এ কে আনোয়ার মোর্শেদ বক্তব্য দেন।

আলোচনা সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অবিচ্ছেদ্য অঙ্গ। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, ১৯৭৫ সালে হত্যার মধ্য দিয়ে তা স্তম্ভিত হয়ে যায়।

তিনি আরও বলেন, অলাভজনক শিল্প কলকারখানাগুলোকে নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে আমাদের অঙ্গীকার করতে হবে, সব দুর্নীতির ঊর্ধ্বে থেকে বিএসইসিকে আরও উন্নত করবো।

আলোচনা সভা শুরুর আগে শিল্পমন্ত্রী এবং প্রতিমন্ত্রী বিএসইসি প্রাঙ্গণে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এসময় বিএসইসির চেয়ারম্যান তাদের সঙ্গে ছিলেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর