শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:৪৮ পিএম, ২০২১-১২-২০
সালমান খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত ও সফল সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া ভারত-পাকিস্তানের ওপর নির্মিত সিনেমাটির গল্প মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
মুন্নি নামের এক বাকপ্রতিবন্ধী পাকিস্তানি শিশুকে নিয়ে সিনেমাটির গল্প গড়ে ওঠে। যে কিনা দুর্ঘটনাক্রমে ভারতে চলে আসে। এক পর্যায়ে মেয়েটিকে ভাইজান (সালমান খান) উদ্ধার করে তার দেশে পাঠানোর জন্য উপায় খুঁজতে থাকেন। জীবনের ঝুঁকি নিয়ে তাকে পৌঁছে দেন আপন ঠিকানায়।
এবার এই ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছেন সালমান খান। সম্প্রতি ‘আরআরআর’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্ট চলাকালীন এই সিক্যুয়েলের ঘোষণা দেন তিনি। এটি লিখবেন নির্মাতা এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, প্রথম কিস্তির গল্পও তারই ছিল। সালমান রাজামৌলি এবং ‘আরআরআর’ টিমকে সমর্থন করতে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘বজরঙ্গি ভাইজান’ পরিচালনা করেছিলেন কবির খান। সালমান ছাড়াও এতে আরও ছিলেন করিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। মুন্নি চরিত্রে ছিলেন হারশালি মালহোত্রা। সিনেমাটি মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশুশিল্পীর পুরস্কার উঠে তার হাতে। পুরো সিনেমা জুড়ে শিশুশিল্পী হিসেবে চরম সুখ্যাতি কুড়িয়েছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited