শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:৩২ পিএম, ২০২১-১২-১২
জর্জিনহোর শেষ মুহূর্তের করা গোলে লিডস ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৩-২ গোলে লিডসকে হারায় তারা।
শনিবার রাতে ম্যাচের ২৮তম মিনিটে রাফিনহার পেনাল্টি গোলে এগিয়ে যায় লিডস ইউনাইটেড। তবে ৪২তম মিনিটে ম্যাসন মাউন্ট গোল করে সমতায় ফেরান চেলসিকে। বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা থাকে।
এরপর ৫৮তম মিনিটে পেনাল্টি পায় চেলসি। বর্তমান উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহো সেখান থেকে গোল করে এগিয়ে দেন চেলসিকে। ৮৩তম মিনিটে আবার গালহার্ডটের গোলে সমতায় ফেরে লিডস।
অবশেষে ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফের পেনাল্টি পায় চেলসি। এবারো পেনাল্টি থেকে গোল করেন জর্জিনহো। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে চেলসি। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited