শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:১৬ এএম, ২০২১-১২-০৫
কেনিয়ায় মধ্যাঞ্চলীয় এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আলজাজিরা।
দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে এখনও আরও মরদেহ রয়েছে, রোববার (৫ ডিসেম্বর) সকালে বাকি মরদেহগুলো উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানান কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু।
কিতুই শহরের এই গভর্নর বলেন, চার জন শিশু ১২ জনকে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়।
আলজাজিরা জানায়, ওই বাসটির হতাহত যাত্রীদের সবাই কেনিয়ার মিওয়াঙ্গি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্য। শনিবার সকালে তাদের এক পুরুষ সহকর্মীর বিয়েতে অংশ নিতে বাসে করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। পরে সকাল ১১টার দিকে কিতুই শহরের পাশে একটি সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায়। বন্যার পানির কারণে নদীতে স্রোত বেশি ছিল এবং এতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited