শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৪৮ পিএম, ২০২০-০৯-০৫
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। তাদেরকে সবসময় সহযোগিতা করেছিলেন প্রণব মুখার্জি।
দেশে ফেরার পরও সাহায্য সহযোগিতা করেছেন তিনি। যে কোনো সংকটে যুগিয়েছিলেন সাহস।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত প্রণব মুখার্জির স্মরণসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রণব মুখার্জির আত্মজীবনী বইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তৎকালীন সময়ে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্ত করতে সব রকম চেষ্টা করেছেন বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু। ২০০৮ সালে দুই নেত্রীকে মুক্তি দিতে অনুরোধ করেছিলেন প্রণব মুখার্জি। তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদের ভারত সফরকালে তিনি এ অনুরোধ জানান।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাছিরুল হক, মোস্তাক আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited