শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১০:৪৮ এএম, ২০২১-১১-২৯
করোনার নতুন ধরনের সংক্রমণরোধে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার (২৯ নভেম্বর) থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে বলে খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়। ফ্লাইট স্থগিত করা সাত দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি। প্রতিবেদনে বলা হয়, দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিতাদেশ বহাল থাকবে। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে সংক্রমণ শুরু। এখন তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে। যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালিতে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছেন। হংকংয়েও হয়েছেন। এর আগে এই ধরনের সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া করোনার এই নতুন ধরন শনাক্ত হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি কোয়ারেন্টিনের বিধিনিষেধ আরোপ করছে অনেক দেশ। ইতোমধ্যে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও জাপান কোয়ারেন্টিন জোরদারের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited