চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রেড অ্যালার্ট নয়, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

ঢাকা অফিস :    |    ০৫:৪৪ পিএম, ২০২১-১১-২৪

রেড অ্যালার্ট নয়, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

 

দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি রেড অ্যালার্ট জারি করতে হবে। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান  এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের সবসময়ই সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। আগামী ২৮ ডিসেম্বর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এ নির্বাচনে ফের যেন কোনো সহিংসতা না হয়, এজন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। অনুরূপভাবে রাজধানীতেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় না ঘটে, সেজন্য পুলিশ সদস্যদের টহল ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। এটি পুলিশের একটি চলমান প্রক্রিয়া। কাউকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ  বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে আদালত বন্ধ ছিল। বর্তমানে আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় ওয়ারেন্ট বেড়েছে এবং রিসিভ করছি আমরা। ফলে আমাদের বিশেষ ওয়ারেন্ট অভিযানে যেতে হয়। বুধবার থেকেই আমরা ওয়ারেন্ট অভিযান শুরু করেছি। এছাড়া শীতের সময় চুরি ও ছিনতাই বেড়ে যায়। তিনি বলেন, ডিসেম্বর মাসে অনেক রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অফিসারদের সর্বোচ্চ ব্যবহার করতে চাই। পুলিশ সূত্র জানায়, ঢাকায় কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে বাইরে ছিলেন, তাদের বুধবার (২৪ নভেম্বর) দিনের প্রথমভাগে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে যাদের যাওয়ার কথা ছিল, তাদের সফর বাতিল করতে বলা হয়েছে। অন্যদিকে, গত ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের পুলিশের বিভিন্ন ইউনিট বিশেষ অভিযানে তিন হাজারেরও বেশি আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদব্র‍্য, অস্ত্র, বিস্ফোরকসহ নিবন্ধনহীন মোটরসাইকেল। পুলিশ সদরদপ্তর জানায়, গত ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত পুলিশের বিভিন্ন ইউনিট মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৯৬৪ জনকে গ্রেফতার করে। এসব অভিযান চলাকালে ১১ লাখ ২৫ হাজার ৩২৮ পিস ইয়াবা, ৫ কেজি ২৩০ গ্রাম হেরোইন, ৮ হাজার ৮৩২ বোতল ফেনসিডিল, ১ হাজার ৫৯০ লিটার বিদেশি মদ, ১০ হাজার ৫১ লিটার দেশি মদ ও দেড় হাজার কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একই সময়ে পুলিশের অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার অভিযানে ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে ৪৫টি আগ্নেয়াস্ত্র, ৫২৫টি দেশীয় অস্ত্র ও ৫৭টি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পুলিশের নিবন্ধনহীন মোটরসাইকেলবিরোধী অভিযানে নিবন্ধনহীন ৩ হাজার ১৪০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চোরাই ৩৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসব ঘটনায় মামলা হয়েছে ৯৮টি। গ্রেফতার হয়েছেন পাঁচজন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর