শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:৪৪ পিএম, ২০২১-১১-২৪
ওয়াশিংটন যখন ইউক্রেনে সামরিক উপদেষ্টাদের পাশাপাশি নতুন সমরাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে তখন এ হুঁশিয়ারি দিল মস্কো। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন সোমবার জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনে একদল সামরিক উপদেষ্টা ও নতুন সমরাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। গত কিছুদিন ধরে ইউক্রেন এই বলে অভিযোগ করে আসছে যে, আগামী জানুয়ারি নাগাদ দেশটিতে হামলা চালানোর পরিকল্পনা করেছে রাশিয়া।যদিও মস্কো এ ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে। আমেরিকা ইউক্রেনকে যেসব অস্ত্র দিতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক মর্টারের পাশাপাশি ট্যাংক ও সাঁজোয়া যান বিধ্বসংসী ‘জ্যাভেলিন’ ক্ষেপণাস্ত্র। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার এই পদক্ষেপের ফলে ইউক্রেনে উত্তেজনা বাড়বে।তিনি বলেন, “পূর্ব ইউক্রেনকে কেন্দ্র করে কিয়েভের গতিবিধি সম্পর্কে আমরা উদ্বিগ্ন। পূর্ব ইউক্রেনে শক্তি প্রয়োগ করতে পারে কিয়েভ।” আগামী জানুয়ারি নাগাদ ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য সামরিক আগ্রাসনের অভিযোগকে ‘ফালতু’ বলে নাকচ করে দেন পেসকভ। তিনি বলেন, রাশিয়া কোনো আগ্রাসনের পরিকল্পনা করছে না। তিনি মস্কোর সঙ্গে এর আগে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়ন করতে ইউক্রেন সরকারের প্রতি আহ্বান জানান।ক্রেমলিনের মুখপাত্র রাশিয়ার সীমান্তে সমরাস্ত্র জড়ো করার ব্যাপারেও কিয়েভকে সতর্ক করে দিয়েছেন।
পার্সটুডে
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited