শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৩:২১ পিএম, ২০২১-১১-১৬
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিকআপ চালক বিমল দাশ (৫৪) ও সহকারী নয়ন দাশ (৩৫)। তারা আপন চাচা-ভাতিজা। তাদের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারী চাগাচরে। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার পাইরোল কাজী এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আনিসুর রহমান বাংলানিউজকে জানান, দোহাজারীমুখী আরেকটি পণ্যবাহী গাড়ির পেছনে ধাক্কা দিলে বিমল দাশ ও নয়ন দাশ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি (মিনি ট্রাক) হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। চাচা-ভাতিজার মৃত্যুর ঘটনায় মামলা করবেন না জানিয়ে স্বজনরা মরদেহ বুঝে নিয়েছেন বলে জানান আনিসুর রহমান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited