শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৪০ পিএম, ২০২১-১১-১৪
বিহারের গয়া জেলায় পুলিশের চর সন্দেহে একই পরিবারের চারজনকে হত্যা করেছে মাওবাদীরা। বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে দুটি বাড়ি। শনিবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিহার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। শুরু হয়েছে ঘটনার তদন্ত। স্থানীয় পুলিশ সূত্রের খবর, সরযূ সিং ভক্তের বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বাড়ির বাসিন্দা একই পরিবারের চার সদস্যকে মেরে ঝুলিয়ে দেয় নকশালরা। নিহতদের মধ্যে দুজন নারীও রয়েছেন। নিহতরা হলেন—সত্যেন্দ্র সিং, মহেন্দ্র সিং, মনোরমা দেবী ও সুনীতা সিং। চারজনকে খুন করার পর দেওয়ালে বার্তাও লিখে গিয়েছে মাওবাদীরা। মাওয়ালে লেখা হয়েছে—ইতোপূর্বে ওই পরিবারের সদস্যরা ষড়যন্ত্র করে চার মাওবাদীকে হত্যা করেছিল। পুলিশকে সহযোগিতা করতে চার মাওবাদী অমরেশ কুমার, সীতা কুমার, শিবপুজন কুমার ও উদয় কুমারকে বিষ খাইয়ে খুন করেছিল।এসএসপি আদিত্য কুমার বলেন, এনকাউন্টারে চার মাওবাদীকে হত্যা করা হয়েছিল। তার বদলা নেওয়ার চেষ্টা করলো তারা। চার সাধারণ গ্রামবাসীকে হত্যার মতো কাপুরুষোচিত কাজ করল মাওবাদীরা। শনিবার সকালে মাওবাদী দমনে বড় ধরনের সাফল্য পায় মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের অভিযানে মৃত্যু হয় ২৬ মাওবাদীর। মাওবাদীদের পালটা গুলিতে পুলিশের চার সদস্য আহত হন।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited