শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৬:০৮ পিএম, ২০২১-১১-১৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাংয়ে ইছাছড়ি এলাকায় দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো: আবদুল্লাহ (৩২)। তিনি টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো: সৈয়দের ছেলে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম জানান, রাতে মাছ ভর্তি করে একটি পিকআপ টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশে আসার সময় চকরিয়ার উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। চালক বেঁচে গেলেও পাশে থাকা মাছ ব্যবসায়ী আবদুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited