শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪২ পিএম, ২০২১-১১-১৪
সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ায় এক প্রার্থীকে প্রায় অর্ধশত কর্মী-সমর্থকসহ এলাকাছাড়া করার পর প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৪ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাটিয়ারি ৮ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মামুনুর রশীদ পাভেল এ অভিযোগ করেন।একই অভিযোগ করেন আরেক ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি যখন মনোনয়ন নিতে যাই, নির্বাচন অফিসে গিয়ে দেখি আমার স্বাক্ষর আগে থেকেই দেওয়া আছে। অভিযোগ করার পরেও কোনও ব্যবস্থা নেয়নি তারা। নির্বাচনের দিন ভোট দেওয়ার পরিস্থিতি ছিল না। আমাদের সমর্থকদের কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। নির্বাচনের পর থেকে এখনও আমরা বাড়ি ছাড়া। আমাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে। বাড়িতে ফিরলেই মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা বাড়ি ফিরতে চাই। স্বাভাবিক জীবনযাপন করতে চাই। সংবাদ সম্মেলনে পাভেল বলেন, নির্বাচনের আগে থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেন মাসুমের অনুসারীরা পাভেলের অনুসারীদের ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভয়ভীতি দেখান। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অভিযোগ দেওয়ার পরও নির্বাচনের দিন সকল কর্মী সমর্থক এজেন্টদের ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেন মাসুম অনুসারীরা। এলাকায় প্রবেশে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিজের কর্মী সমর্থকরা ঘরবাড়িতে থাকতে পারছেন না অভিযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান পাভেল। এসময় ৮ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের দাবিও তুলেন তারা। নির্বাচনকালীন সময়ে তাণ্ডবের ছবিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে অভিযোগকারীদের আইনজীবী হারিছ উদ্দীন উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited