চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে সম্প্রীতি সমাবেশ ও কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি :    |    ০৭:৪১ পিএম, ২০২১-১০-৩০

মীরসরাইয়ে সম্প্রীতি সমাবেশ ও কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনুষ্ঠিত



"একজাতি একদেশ, সম্প্রীতির বাংলাদেশ" এ শ্লোগান নিয়ে মীরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে ৩০ অক্টোবর (শনিবার) বিকাল ৩টায় "সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ" অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান এঁর সভাপতিত্বে অত্র উপজেলার সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ ছাএীগণ ও নানান শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে মীরসরাই স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। পরে সম্প্রতি সমাবেশের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীর খাঁন এঁর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, সহ-সভাপতি ভিপি নিজাম উদ্দিন, মীরসরাই পৌর মেয়র এম গিয়াস উদ্দিন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবীর আহমেদ'সহ জোরারগঞ্জ থাণার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর হোসেন (মামুন) ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান (পিপিএম), অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগতদের উদ্দেশ্য সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান সম্প্রীতি বজায় রাখতে আগতদের শপথ বাক্য পাঠ করান এবং সবাইকে ধণ্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে "মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" প্রতিপাদ্য শ্লোগান নিয়ে মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ এঁর উপস্থিতিতে  জোরারগঞ্জ থাণা পুলিশের আলোচনা সভা, মীরসরাই থানা ও পুলিশ ফাঁড়িগুলোতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ সফলভাবে পালন করা হয়।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর