চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাম্প্রদায়িক উসকানি ঠেকাতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ: কাদের

ঢাকা অফিস :    |    ০৮:৩৭ পিএম, ২০২১-১০-১৪

সাম্প্রদায়িক উসকানি ঠেকাতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ: কাদের

‘সাম্প্রদায়িক উসকানি দিয়ে’ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিব্হন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণমিশন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, “সারাদেশে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা হচ্ছে বলে যাদের গাত্রদাহ, তারা দেশকে পিছিয়ে দিতে চায়। তাদের অপকৌশলের একটি হচ্ছে হিন্দু-মুসলমানের বৈরিতা সৃষ্টি করা।
“শেখ হাসিনার সরকার এই অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। যে কোনো সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ‌্যে প্রশাসনকে সব ধরনের সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বেশ কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে।”
এদের বিরুদ্ধে কঠিন ও কঠোর অবস্থানে থাকার জন‌্য এবং ঐক‌্যবদ্ধভাবে প্রতিরোধ করার জন্য সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা চলার মধ্যেই বুধবার সকালে কুমিল্লায় কুরআন অবমাননার কথিত অভিযোগ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারা তোপের মুখে পড়ে, বাঁধে সংঘর্ষ।
এর জের ধরে চাঁদপুরেও পূজা মণ্ডপে ভাংচুর ও সংঘর্ষ হয়, সেখানে প্রাণহানিও ঘটে। মণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে চট্টগ্রামের বাঁশখালী ও কর্ণফুলী উপজেলা, কক্সবাজারের পেকুয়া, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও।
কুমিল্লার ঘটনা খতিয়ে দেখার জন্য বুধবারই স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সাথে জড়িত থাকুক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।”
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটতে পারে সেজন‌্য সকলকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় সবসময় সতর্ক থেকেছে।
“এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে হয়তো কিছুটা সতর্কতার ঘাটতি থাকতেও পারে। তবে আমরা কঠোরভাবে সতর্ক রয়েছি যাতে এই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।”
এ সময় গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর