চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাপ্তাই হ্রদে উৎসবের আমেজে মাছ আহরণ ও বিপনন শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৯:২০ পিএম, ২০২১-০৯-০১

কাপ্তাই হ্রদে উৎসবের আমেজে মাছ আহরণ ও বিপনন শুরু

 


দীর্ঘ চারমাসের নিষেধাজ্ঞা শেষে আজ পহেলা সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ ও বিপনন শুরু করেছে অত্রাঞ্চলের মৎস্যজীবিরা। রাঙামাটির বিএফডিসি কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বুধবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরনে জাল ফেলে জেলেরা। চারমাস বিরতির পর আবারো নতুন করে কর্মচাঞ্চল্যতা ফিরেছে রাঙামাটির মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। এদিকে, জেলেরা জানিয়েছে দীর্ঘ চারমাস বেকার থাকার পর আজ থেকে তারা কাপ্তাই হ্রদে মাছ আহরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। এতে করে তারা আবারো স্বচ্ছল জীবনযাপনে ফিরতে পারবে।  অপরদিকে, মৎস্য ব্যবসায়িরা জানিয়েছেন, এবার একটু দেরিতে মাছ আহরণ শুরু হলেও মৌসুমের শুরুতে আশানুরূপ মাছ আহরণ হবে এবং এতে করে সরকারের রাজস্ব খাতে বিপুল পরিমান রাজস্ব ব্যবসায়িরা দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার জাহিদুল ইসলাম লিখন জানিয়েছেন, দীর্ঘ চার মাস পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হচ্ছে। বুধবার ভোর থেকেই বিএফডিসির নিজস্ব পল্টনগুলোতে ইঞ্জিনচালিত নৌকাযোগে মাছ নিয়ে আসবেন জেলেরা। সেখান যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে প্রতিবছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস সবধরনের মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জেলাপ্রশাসন। এ বছরও একইভাবে নিষেধাজ্ঞার সময় তিনমাস দেয়া হলেও হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায় তিন দফায় আরো এক মাস হ্রদে মাছ আহরণ বন্ধ থাকে। নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেরা প্রতিমাসে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য হিসেবে ২০ কেজি করে চাল সহায়তা পান। তবে এবার নিয়মতান্ত্রিক নিষেধাজ্ঞা তিনমাসে জেলেরা খাদ্য সহায়তা পেলেও বাড়তি এক মাসের খাদ্য সহায়তা পাননি। বিএফডিসির বার্ষিক হিসাব বলছে, কাপ্তাই হ্রদ হতে বিএফডিসির অবতরণকেন্দ্রে ২০১৫-১৬ অর্থবছরে ৭৬৭২ টন; ২০১৬-১৭ অর্থবছরে ৭৯৮১ টন; ২০১৭-১৮ অর্থবছরে ৮১২৩; ২০১৮-১৯ অর্থবছরে ৮৪২৩ ও ২০১৯-২০ অর্থবছরে ৮৫৪৯ টন মাছ অবতরণ করা হয়। সেখানে ২০২০-২১ অর্থবছরে অবতরণ হয়েছে ৬৭৯৪ টন। এবছরও যদি গত মৌসুমের মতো মাত্রাতিরিক্ত মাছ আহরিত হয়; তাহলে মৌসুমের শেষের দিকে মাছ আহরণে ভাটা পড়বে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর