শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ১২:০৪ পিএম, ২০২১-০৮-২৮
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দুইপক্ষের একই সময়ে একই স্থানে সভা করার ঘোষণার প্রেক্ষিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ আগস্ট) রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ আদেশ প্রত্যাহার করা হয়। ইউএনও মো. মহিনুল হাসান বলেন, ১৪৪ ধারা চলাকালীন সময়ে উক্ত স্থানের পরিস্থিতি শান্ত ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্ত পরিবেশ বজায় থাকায় জারিকৃত আদেশ প্রত্যাহার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ ও ফটিকছড়ি সরকারি বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রলীগ যৌথভাবে কলেজ ক্যাম্পাসে ২৭ আগস্ট বিকালে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়। একইস্থানে ফটিকছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা মুক্তার নেতৃত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগের একাংশ একইস্থানে শোক দিবসের আলাদা কর্মসূচি ঘোষণা করলে ১৪৪ ধারা জারি করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited