শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ১২:০৮ পিএম, ২০২০-০৯-০২
বান্দরবানের বাগমারা বাজার এলাকায় ফের সন্ত্রাসী হামলায় আঃলীগ সদস্য আঃলীগ সদস্য নিহত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাগমারা মং ক্য উ চিং পাড়ায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম মং চ উ মার্মা(৩২)
সুত্রে জানা যায়,মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে জেএসএস সমর্থিত একদল স্বশস্ত্র সন্ত্রাসী মং চ উ মার্মা(৩২)কে লক্ষ্য করে এলোপাতারি ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে সে নিহত হয়।
বান্দরবান সদর থানা ডিউটি অফিসার এ এস আই ইসমাইল জানান ঘটনার খবর শুনে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গমন করেন।এ বিষয়ে এখন বিস্তারিত বলা সম্ভব হচ্ছেনা।
প্রসঙ্গত: সম্প্রতি ৭জুলাই মঙ্গলবার সকালে বান্দরবানের বাঘমারায় গুলিতে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) সংস্কার এমএন লারমা গ্রুপের জেলা সভাপতিসহ ৬ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো তিনজন। এছাড়া চলতি সনের সোমবার (৬জুলাই) গুংগা জলি ত্রিপুরা ( ৪১) নামে এক যুবককে কুহালং এর ১নং এলাকা থেকে অপহরণের অভিযোগ উঠে। এছাড়া গত বৃহষ্পতিবার (২জুলাই) রুয়াল লুল থাং বম (৩০) কে সদর ইউনিয়নের হেব্রন পাড়া থেকে অপহরণ করা হয়। এখানো তাদের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া ২০১৯সালের (২২জুলাই) দুপুর দেড়টার সময় বান্দরবান সদরের শামুকঝিড়ি এলাকায় ৫টি গুলি করে রোয়াংছড়ি তারাছা ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি মংমং থোয়াই মারমাকে গুলি করে হত্যা করে। এর আগে ২২মে বুধবার রাত সাড়ে নয়টার দিকে চথোয়াইমং মারমাকে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে পাহাড়ী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়া গত ৭ ই মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তংচঙ্গা নামের অপর কর্মীকে। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গত ৯ ই মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যা কে গুলি করে হত্যা করে। ১৯মে বান্দরবানের রাজবিলায় আওয়ামী লীগের সর্মথক ক্য চিং থোয়াই মারমা (২৭) কে অপহরণের পর গুলি করে হত্যা করে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited