চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লকডাউনে ক্ষতিগ্রস্ত দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়িদের প্রণোদনার আওতায় আনার দাবী ব্যবসায়ী নেতা ছালামত আলীর

বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৩ পিএম, ২০২১-০৮-০৪

লকডাউনে ক্ষতিগ্রস্ত দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়িদের প্রণোদনার আওতায় আনার দাবী ব্যবসায়ী নেতা ছালামত আলীর

করোনা ও লকডাইনের কারণে  ক্ষতিগ্রস্ত দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়িদের প্রণোদনার আওতায় এনে প্রণোদনা প্রদানের দাবী জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ¦ ছালামত আলী। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতা ছালামত আলী এই দাবী জানিয়েছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ সভাপতি আলহাজ¦ ছালামত আলী আরো বলেন, করোনার ভয়াল গ্রাসে বিশ্ব আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, যার থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও রেহাই পাইনি। চট্টগ্রাম মহানগের সাড়ে তিন লক্ষ ব্যবসায়ী , দোকান মালিক ও দশ লক্ষ কর্মচারী জড়িত রয়েছেন। করোনার লকডাউনে লক্ষ লক্ষ ব্যবসায়ী ও কর্মচারী তাদের পরিবার - পরিজন নিয়ে আর্থিক দুর্দশায় মানবেতর জীবনযাপন করছেন। ব্যবসা বান্ধব আওয়ামী লীগ সরকার এই বিষয়টি অনুধাবন করে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনেই আগামী ১১ আগষ্ট থেকে মার্কেট, শপিংমল, দোকানপাট খোলার জন্য। সরকারের এই উদ্যোগকে বাংলাদেশ দোকান মালিক সমিতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন। আমরা ব্যবসায়িরা আগামী ১১ আগষ্ট থেকে করোনার প্রকোপ থেকে দেশবাসীকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি মেনেই দোকান মার্কেটে বেচাকেনা চালানোর জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
ব্যবসায়ী নেতা ছালামত আলী তার বক্তব্যে আরো দাবী জানিয়েছেন, ব্যবসায়ী ও দোকান মালিকদের উপর সরকার নির্ধারিত ইনকাম ট্যাক্স মওকুপ করাসহ অন্যান্য ফি মওকুপের বিষয়ে জোর দাবী করেছেন। বানিজ্যিক ও তফশিলি ব্যাংকে এসএমই লোন পুনরায় চালু করার জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা। চট্টগ্রামের ব্যবসায়িদের জন্য নগরীতে জলাবদ্ধতা বড় সমস্যা। এই সমস্যা থেকে ব্যবসায়িদের উত্তোরণে সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়ে যতদ্রুত সম্ভব জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবী জানান ব্যবসায়ী নেতা আলহাজ¦ ছালামত আলী।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী নেতা ও মহানগর শাখার সহ- সভাপতি সৈয়দ জালাল আহমেদ রুম্মান, সাবেক চট্টগ্রাম চেম্বার পরিচালক আবছার হাসান চৌধুরী, সহ- সভাপতি আবছার হাসান চৌধুরী(জসিম), সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, সহ সভাপতি নুর মোহাম্মদ(মধু), চট্টগ্রাম লৌহজাত বনিক সমিতির আহবায়ক ও বাংলাদেশ দোকান মালিক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এমদাদ হোসেন চৌধুরী, সহ- সভাপতি মোঃ সোলাইমান, ব্যবসায়ী নেতা আলহাজ¦ ফরিদ উদ্দীন আহমেদ, সহ- সভাপতি রোটরিয়ান  আবদুল হাকিম, সহ- সভাপতি মোঃ  হারুনুর রশীদ, সহ- সভাপতি মুহাম্মদ ইয়াছিন, সহ- সভাপতি আহমেদ রশীদ আমু, সহ- সভাপতি মোঃ সোলাইমান, অর্থ সম্পাদক মোঃ সেলিম নূর, ব্যবসায়ী নেতা হাজী মোঃ মনসুর আলম, ব্যবসায়ী নেতা সাইফুর রহমান সাইফু, যুগ্ম সাধারণ  সম্পাদক এস এম সাইফুল্লাহ সাইফু, মোঃ আবদুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, মোঃ আবু বক্কর ও শেখ মোহাম্মদ সাইফুল্লাহ প্রমূখ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি আলহাজ¦ ছালামত আলী ও সাধারণ সম্পাদক  মুহাম্মদ ইউসুফ।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর