শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৫২ এএম, ২০২১-০৭-২৮
চট্টগ্রামে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এরই মধ্যে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে সাধারণ শয্যা ও আইসিইউ’র সংকট।
রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯১৫ জন। যা নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩২ দশমিক ৭৭ শতাংশ। এদিন মৃত্যুবরণ করেছেন ১৭ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত হওয়া ৯১৫ জনের মধ্যে ৬১৪ জন মহানগরের বিভিন্ন এলাকায় এবং ২৭৪ জন বিভিন্ন উপজেলায়। ১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে রাউজান উপজেলায়, ৪৭ জন। এ ছাড়া বোয়ালখালী উপজেলায় ৪৪ জন, পটিয়া উপজেলায় ৩৮ জন, ফটিকছড়ি উপজেলায় ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সংক্রমণ যে হারে বাড়ছে সামনের দিনগুলোতে আরও কঠিন সময় অপেক্ষা করছে। শহরের চেয়ে গ্রামের মানুষের মধ্যে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এছাড়া সচেতন না হওয়ায় মৃত্যু ঝুঁকিও বেশি। গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করলেই দেখা যায়, শহরের চেয়ে গ্রামে মৃত্যুর সংখ্যা বেশি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited