চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গরুবোঝাই ট্রাকচালক খুন: গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৭ পিএম, ২০২১-০৭-২৫

গরুবোঝাই ট্রাকচালক খুন: গ্রেফতার ২ 

 

 সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় কোরবানির গরুবোঝাই ট্রাকের চালক আব্দুর রহমানকে খুনের সঙ্গে জড়িত ডাকাত সাদ্দাম হোসেন প্রকাশ বাচা ও মো. তুহিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বাচা (৩১) রাউজান থানার চুনাতিয়া এলাকার মৃত আব্দুল করিম ছেলে ও তুহিন (১৯) একই এলাকার মৃত আব্দুল করিম ছেলে।


 
রোববার (২৫ জুলাই) বিকেলে  বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা জেলার সাভার থানার দেওগা এলাকায় সলিমপুর এলাকায় কোরবানির গরুবোঝাই ট্রাকে ডাকাতিকালে চালক আব্দুর রহমানকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাদ্দাম হোসেন প্রকাশ বাচা ও মো. তুহিন নামে দুইজন ডাকাতকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিকালে ট্রাকচালক আব্দুর রহমানকে গুলি করে হত্যার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।  গ্রেফতার সাদ্দাম হোসেন ও মো. তুহিন ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকার একটি ডাকাতদলের সক্রিয় সদস্য। এ হত্যাকাণ্ডের নেপথ্যে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য নিয়মিত তদন্তের পাশাপাশি র‌্যাব-৭ এর ছায়া তদন্ত অব্যাহত আছে। গ্রেফতার দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। গত ১৬ জুলাই ভোররাত ৪টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় চট্টগ্রামের বিবিরহাটমুখী কোরবানির গরুবোঝাই ট্রাকে হানা দেয় ডাকাতদল। এ সময় ডাকাতের উপস্থিতির বিষয়টি আঁচ করতে পেরে ট্রাক চালিয়ে চলে যাওয়ার সময় ডাকাতরা গুলি চালিয়ে ট্রাকচালক আবদুর রহমানকে (৫০) হত্যা করেন। এ ঘটনায় চালকের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর