চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আর্থিক সংকটে থাকা পরিবারে গোপনে শিশুখাদ্য পাঠাবেন কায়ছার

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৩ পিএম, ২০২১-০৭-০৩

আর্থিক সংকটে থাকা পরিবারে গোপনে শিশুখাদ্য পাঠাবেন কায়ছার

করোনার কারণে কঠোর লকডাউনে আর্থিক সংকটে থাকা কর্মহীন, নিম্নবিত্ত পরিবারে গোপনে শিশুখাদ্য পাঠানোর উদ্যোগ নিয়েছেন চট্টলা অধিকার ফোরামের প্রধান নির্বাহী কায়ছার আলী চৌধুরী। শুক্রবার (২ জুলাই) রাতে নিজের ফেসবুক পেইজে এ ঘোষণা দেন তিনি।  নগরের ৪১টি ওয়ার্ডের দরিদ্র নাগরিকরা তাদের মোবাইল নম্বর ও ঠিকানা জানিয়ে (https://www.facebook.com/kaise.chowdhury.77) মেসেজ পাঠালে শিশুদের খাদ্যসামগ্রী দেওয়ার জন্য নির্দিষ্ট একটি দোকানের মোবাইল নম্বর দেওয়া হবে। ওই দোকানদারকে কাউছার আলী চৌধুরী জানিয়ে দিলেই মিলবে শিশুখাদ্য। কায়ছার আলী চৌধুরী বলেন, বড়রা ক্ষুধার্ত হলে না খেয়ে থাকতে পারে৷ কিন্তু বাচ্চাদের ক্ষুধা সহ্য করা কঠিন। এটা মা-বাবার কাছে অনেক যন্ত্রণা ও দুখের বিষয়। বড়রা পানি পান করে থাকতে পারে, শিশুরা পারে না। যার বাচ্চা আছে, সে উপলব্ধি করে এই কষ্ট। যখন বাচ্চাকে ফিডারে খাওয়ানোর সময় হয়, তখন ঘরে অন্য খাবার না থাকলেও মা শিশুখাদ্য রাখার চেষ্টা করেন। যারা তা পারছেন না, তাদের জন্যই এই উদ্যোগ। লকডাউন যতদিন চলবে, ততদিন এ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, লকডাউনে যাতে শিশুদের খাদ্যের অভাব না হয়, সেজন্য সবার এগিয়ে আসা উচিত। আমি শিশুখাদ্য যাদের দেবো, তারা আমাকে দেখবে না। আমিও তাদের দেখবো না। একটি দোকানের মোবাইল নম্বর দিয়ে দেবো, সেখানে গিয়ে গুঁড়ো দুধসহ প্রয়োজনীয় শিশুখাদ্য নিয়ে যাবেন অসহায়রা।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর