শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৮:১০ পিএম, ২০২১-০৬-২৪
খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীবাহী দুই মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে হরিমোহন চাকমা (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন ২১) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর। তিনি জানান, নিহত হরিমোহন চাকমা উপজেলার উল্টাছড়ি চন্দ্রমোহন কারবারিপাড়ার বাসিন্দা। আহত দুজন বাবুছড়া গুচ্ছগ্রামের মো. ভুলু মিয়া (৩৪) ও ধনপাতা এলাকার মঞ্জু চাকমা (৩৮)।বাবুছড়া ইউপি সদস্য গগন বিকাশ চাকমা জানান, বাবুছড়া নতুন বাজার থেকে ছেড়ে যাওয়া দুটি মাহিন্দ্র'র জারুলছড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে একজন নিহত ও আরো দুজন আহত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সুগত চাকমা জানান, দুর্ঘটনার পর তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে আনা হলে হরিমোহন চাকমা মারা যায়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited