শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৭:১০ পিএম, ২০২১-০৬-১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে একটি মানু্ষও গৃহহীণ থাকবেনা এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হাটহাজারীতে ঘর পাচ্ছে গৃহ হীন ও ভূমিহীন ২৬ পরিবার। ইতোমধ্যে শেষ হয়েছে গৃহ নির্মাণ কাজ। আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। এ উপলক্ষে শুক্রবার বিকালে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় ১ম দফায় ১৬টি এবং ২য় দফায় ১০টি গৃহ ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বরাদ্দ পায়। ফলশ্রুতিতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে ২৬ টি সেমিপাকা গৃহ নির্মাণ করা হয়। প্রতিটি গৃহে দুটি বেড রুম, একটি কিচেন ও একটি ওয়াশ রুম রয়েছে। পল্লী বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মিটার সরকারের অর্থায়নে তাদের প্রত্যেকের নামে নামে করা হয়েছে। এছাড়া আশ্রয়ন প্রকল্পের এসব গৃহবাসীর সুবিধার্তে তিনটি টি গভীর নলকূপ ও একটি পুকুর খনন করা হয়েছে। যাতায়াতের সুবিধার্তে তাদের জন্য সংস্কার করা হয়েছে চলাচলের রাস্তা। নির্বাহী অফিসার আরো বলেন, উদ্বোধনের পর তাদের খতিয়ানসহ দলীল বুঝিয়ে দেয়া হবে। নিয়ম অনুযায়ী জনবসতি, বাজার, স্কুল, মন্দির, মাদ্রাসা সব কিছুই প্রকল্পের কাছাকাছি রয়েছে। প্রত্যেকটি ঘর স্বামী স্ত্রীর যৌথ নামে। স্বামী এটা বলতে পারবেনা এটা আমার ঘর, বলতে হবে আমাদের ঘর। নির্বাহী অফিসার বলেন, এ ছাড়া উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রধানমন্ত্রীর অনুরোধে ফলজ গাছও রোপন করা হবে আশ্রয়ণ প্রকল্পে। মতবিনিময় সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী আহসানুল হক, সচিব আবু তৈয়বসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited